ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
গত বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, রুজবেহ ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তিনি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং গত জুনে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
আজ তেহরানে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা জানাননি।
জাহাঙ্গিরি বলেন, ‘গুপ্তচর ও জায়নবাদী শাসনের এজেন্টদের প্রতি বিচার বিভাগ কোনো দয়া দেখাবে না। কঠোর রায়ের মাধ্যমে তাদের সবাইকে দৃষ্টান্ত বানানো হবে।’
তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি বছরে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু গত কয়েক মাসেই অন্তত আটজনকে ফাঁসি দেওয়া হয়েছে।
গত জুনে ইসরায়েল টানা ১২ দিন ইরানে বিমান হামলা চালায়। এসব হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী, স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরান ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, ১২ দিনের ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯০ ইরানি নিহত হয়; যাঁদের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা সদস্য।
অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ২৮ জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৯ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে