গাজায় রাফা সীমান্ত দিয়ে গত রোববার ও সোমবার ১১৮টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৫৬৯টি ট্রাক প্রবেশ করেছে।
রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গত রোববার মিসরের রেড ক্রিসেন্ট টিম মানবিক সহায়তাপূর্ণ ২৫ ট্রাক ত্রাণ ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠায়।’ পরে আরেক বিবৃতিতে বলা হয়, গত সোমবার তাঁরা রাফা ক্রসিং দিয়ে মোট ৯৩টি ট্রাক ত্রাণ পেয়েছেন।
ট্রাকগুলোতে খাবার, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল। তবে এখনো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৬৯ ট্রাক গাজায় পৌঁছেছে, যা দৈনিক প্রায় ৩৩ ট্রাকের সমান।’
গত ২১ অক্টোবর গাজায় প্রথম ত্রাণ সহায়তা হিসেবে ২০ ট্রাক পৌঁছায়, এগুলোতে মূলত ওষুধ ও খাবার ছিল।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূ-খণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে