
জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাঁদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মোট ১৯৯ কেজি জর্দা জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ঘটনায় একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন একই ধরনের অপর একটি ঘটনায় আরও তিনজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে জব্দ করা হয় ১৫৯ কেজি জর্দা।
কাস্টমস বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত করে তাঁদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা শনাক্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালানো হচ্ছে।
নিষিদ্ধ পণ্য চোরাচালান প্রতিরোধে কাস্টমস বিভাগের চলমান তৎপরতার অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তারা দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় সব বন্দরে নিযুক্ত কর্মকর্তাদের সতর্কতা, পেশাদারত্ব ও নিষ্ঠার প্রশংসা করে।
সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে কাস্টমস বিভাগ আরও জানায়, কুয়েতের শুল্ক আইন ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলাই সব যাত্রীর দায়িত্ব। নিষিদ্ধ দ্রব্য বহন করা গুরুতর অপরাধ, যার জন্য শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে