তেহরান ও সংলগ্ন শহরগুলোর পর এবার যুদ্ধের লেলিহান শিখা পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম ইরানের ঐতিহাসিক শহর শিরাজে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার বিকেলে শিরাজ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমানগুলো শিরাজের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বিস্ফোরণের পরপরই শহরজুড়ে সাইরেন বেজে ওঠে এবং ইরানি আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি দেখার কথা জানিয়েছেন।
শিরাজ শহরটি ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোর একটি, যেখানে বেশ কিছু সামরিক ঘাঁটি এবং শিল্প কেন্দ্র রয়েছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের খবর রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়নি।
আইআরজিসির একটি সূত্র জানিয়েছে, শত্রুপক্ষ এই অঞ্চলে তাদের সামরিক অবস্থানগুলো দুর্বল করার চেষ্টা করছে, তবে তারা প্রতিটি আক্রমণের কড়া জবাব দিচ্ছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে