
বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তবে আটক ব্যক্তির আইনজীবী ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে পুলিশের দাবিকে চ্যালেঞ্জ করেছেন।
আইনজীবী সন্দীপ শেঠানে বলেছেন, কথিত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে যে ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছে পুলিশ, এর সপক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো প্রমাণ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার সকালে থানের হিরানন্দানি এস্টেট থেকে কথিত শেহজাদকে আটক করা হয়। পুলিশ জানায়, শেহজাদ ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তবে তাঁর আইনজীবী সন্দীপ শেঠানে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তাঁর মক্কেল সাত বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে পরিবার নিয়ে বসবাস করছেন।
শেঠানে বলেন, ‘আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং পুলিশকে এই সময়ের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, তিনি বাংলাদেশের নাগরিক। ছয় মাস আগে শেহজাদের ভারতে আসার দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। যথাযথ তদন্ত না করে পুলিশের দাবির ভিত্তিতে এমন সিদ্ধান্ত (রিমান্ড) ফৌজদারি কার্যবিধির সেকশন ৪৩ এ–এর লঙ্ঘন।’
এই আইনজীবী মামলার প্রক্রিয়াগত ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা হয়নি। এফআইআর বা রিমান্ডের কপিতে হত্যার হুমকি বা হত্যার উদ্দেশ্যের উল্লেখ নেই। তবুও এসব ধারায় মামলা হয়েছে।’
কথিত শেহজাদের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতিও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘পুলিশ দাবি করেছে যে শেহজাদ বাংলাদেশি, কিন্তু তারা এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তাঁর কাছ থেকে কিছু উদ্ধারও করা হয়নি। তবু আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
কথিত শেহজাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি গত বৃহস্পতিবার ভোরে সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন। এতে ঘাড় ও মেরুদণ্ডে আঘাত পেয়ে বর্তমানে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ‘পদ্মশ্রী’ সম্মাননা পাওয়া এ অভিনেতা।

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৮ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে