
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার বিজেপির জাতীয় সভাপতির পদে মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন করে নিযুক্ত বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি নীতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি নির্বাচিত হন। কারণ, ওই পদে মনোনয়ন জমা দেওয়া একমাত্র প্রার্থী ছিলেন তিনিই।
মোট ৩৭ সেট মনোনয়নপত্র নীতিন নবীনের সমর্থনে জমা পড়ে। বিষয়টি ঘোষণা করে বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ জানান, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বিজেপির জাতীয় সভাপতির পদে একমাত্র প্রস্তাবিত নাম ছিল নীতিন নবীন।
বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত হন দলের জাতীয় ও রাজ্য পরিষদের সদস্যদের নিয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। তবে যদি বৈধ মনোনয়ন একজনের বেশি না থাকে, সে ক্ষেত্রে ভোটাভুটি ছাড়াই ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নীতিন নবীনের নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার দলের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে করা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপি এই ঘটনাকে দলের নেতৃত্বে একটি বড় প্রজন্মগত পরিবর্তন হিসেবে তুলে ধরতে চাইছে। ৪৫ বছর বয়সে নীতিন নবীন বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি হতে চলেছেন।
নতুন সভাপতি তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। এই সময়কালে বিজেপিকে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে। ২০২৯ সালের নির্বাচনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদির উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্নও সামনে আসতে পারে।
দলের অন্দরমহলে নীতিন নবীনের উত্থানকে একটি বড় সাংগঠনিক রদবদলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা। গত মাসে তাঁকে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি করা হলেও বিষয়টি অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। বিহারের পাঁচবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হলেও, বিহারের বাইরে তিনি তুলনামূলকভাবে কম পরিচিত ছিলেন।
তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং নির্বিঘ্ন নেতৃত্ব পরিবর্তনকে অনেকেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের যুগল আধিপত্যের প্রতিফলন হিসেবে দেখছেন—যা সরকার ও দল, উভয় ক্ষেত্রেই স্পষ্ট।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে