
ভারত কখনো ডি-ডলারাইজেশনের পক্ষে ছিল না এবং বর্তমানে ব্রিকস মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার দোহা ফোরামে এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ‘ভারত সব সময় বাস্তবসম্মত নীতিতে বিশ্বাস করে এবং ডি-ডলারাইজেশন নিয়ে কোনো পরিকল্পনা নেই।’ ডি-ডলারাইজেশন হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প হিসেবে ভিন্ন মুদ্রার ব্যবহার।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এরপর থেকেই ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রার বিষয়টি আলোচনায় আসে। এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘ব্রিকস দেশগুলোর মধ্যে এই বিষয়ে অভিন্ন কোনো অবস্থান নেই।’
তিনি আরও জানান, ‘প্রত্যেক দেশের স্বার্থ ভিন্ন হলেও আন্তর্জাতিক ইস্যুতে সবাই একসঙ্গে কাজ করে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সমঝোতার সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ দীর্ঘায়িত করার বদলে সমাধানের দিকে এগোনোর সময় এসেছে। ভারত মস্কো ও কিয়েভের মধ্যে যোগাযোগ রক্ষা করছে।’
কাতার সরকারের আয়োজনে দোহা ফোরামের এবারের সম্মেলনটি শুরু হয়েছে শুক্রবার। এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা কূটনীতি ও উদ্ভাবনী নীতিমালা তৈরিতে কাজ করে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে