
ভারতে ধনী পুরুষদের টার্গেট করে এক দশক ধরে প্রতারণা চালিয়ে যাওয়া এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ‘লুটেরা দুলহান’ বা ‘লুটেরা বউ’ নামে অভিহিত করা হয়েছে।
সোমবার এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরখন্ড প্রদেশ রাজ্যের বাসিন্দা সীমা ওরফে নিক্কি প্রথম বিয়ে করেছিলেন ২০১৩ সালে। সেবার তিনি আগ্রার এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই সেই ব্যবসায়ী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সীমা।
এই বিষয়ে পরে সমঝোতার মাধ্যমে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ লাখ ভারতীয় রুপি আদায় করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৫ লাখ টাকার।
২০১৭ সালে গুরুগ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন সীমা। একপর্যায়ে ওই স্বামী সীমার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে বাধ্য হন। এই বিচ্ছেদের মাধ্যমে দ্বিতীয় স্বামীর কাছ থেকে ১০ লাখ রুপি নেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকা।
সবশেষে, ২০২৩ সালে ভারতের জয়পুরের এক ব্যবসায়ীকে বিয়ে করেন সীমা। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই স্বামীর বাড়ি থেকে মূল্যবান গয়না এবং নগদ অর্থ নিয়ে তিনি পালিয়ে যান। এবারে নগদ অর্থসহ মালামালের মূল্য ছিল ৩৬ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ অর্থ ৫০ লাখ টাকারও বেশি।
তবে তৃতীয় বিয়ের ঘটনায়ই শেষ পর্যন্ত ফেঁসে গেলেন সীমা। তৃতীয় স্বামীর পরিবারের একটি অভিযোগের ভিত্তিতে জয়পুর পুলিশ সীমাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, সীমা সাধারণত বিবাহবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে তাঁর শিকার খুঁজতেন। তাঁর লক্ষ্য ছিল এমন পুরুষ—যারা হয়তো তালাকপ্রাপ্ত বা বিপত্নীক। বিভিন্ন রাজ্যে বিয়ে করে সমঝোতার নামে মোট ১ কোটি ২৫ লাখ রুপির বেশি অর্থ সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ অর্থ প্রায় পৌনে দুই কোটি টাকার সমান।
সীমা ওরফে নিক্কির এই ধরনের প্রতারণার ঘটনা ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবং পুলিশ এখন তাঁর অতীত অপরাধ খতিয়ে দেখছে।

যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
২৯ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩২ মিনিট আগে
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ডেভ ম্যাককরমিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না। গতকাল রোববার ট্রাম্পের দলের এই সিনেটর দেশটির সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের একটি...
১ ঘণ্টা আগে