করোনাভাইরাসের চতুর্থ দফা সংক্রমণ সামলাচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ১২ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৯৭৩। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন, যা গতকালের থেকে অনেকটা কম। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ গেছে ৫ লাখ ২৪ হাজার ৯৯৯ জনের। তবে সেরে উঠেছেন ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ৩৯৮ জন।
বর্তমানে ভারতে করোনার অ্যাকটিভ কেস ৯২ হাজার ৫৭৬, যা গতকালের থেকে ৭৯৭ জন বেশি। আর নতুন সংক্রমণ ও প্রাণহানি বেশি কেরালায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচির আওতায় জনগণকে এ পর্যন্ত ১৯৭.০৮ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে