পেট্রল, ডিজেল ও অকটেনের মতো জ্বালানি দিয়ে চলে যানবাহন। কিন্তু নিরন্তর ব্যবহারের ফলে একসময় এসব জ্বালানির বৈশ্বিক ভান্ডার শেষ হয়ে যাবে। তাই ভবিষ্যতে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বিদ্যুতে চলবে এমন গাড়ি নির্মাণের পরিকল্পনা করছে মার্সিডিজ বেঞ্জ, টেসলার মতো বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
এদিকে বিষয়টিকে মোকাবিলা করার জন্য জ্বালানি তেলের নতুন আরেকটি বিকল্প হাজির করেছে ভারতীয় কর্তৃপক্ষ। শুধুমাত্র ইথানল ব্যবহার করেই চলতে পারবে এমন গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে দেশটি। ভারতের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ি এই ঘোষণা দেন।
এ বিষয়ে সোমবার দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মহারাষ্ট্রের নাগপুরে মার্সিডিজ বেঞ্জ-এর চেয়ারম্যানের সঙ্গে দেখা হয় নিতিন গড়কড়ির। এ সময় মার্সিডিজ বস মন্ত্রীকে তাঁদের নতুন বৈদ্যুতিক গাড়ি নামানোর বিষয়ে অবহিত করেন। পরে নিতিন গড়কড়ি তাঁকে ইথানলে চলতে সক্ষম গাড়ি বাজারে আনতে ভারতীয় পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা এমন গাড়ি আনতে যাচ্ছি, যা সম্পূর্ণরূপে ইথানলে চলবে। শিগগিরই শতভাগ ইথানলে চলতে সক্ষম স্কুটার বাজারে আনতে যাচ্ছে বাজাজ, টিভিএস ও হিরো কোম্পানি।’
এ ছাড়া আগামী আগস্টেই শতভাগ ইথানলে চলতে সক্ষম টয়োটা কোম্পানির একটি প্রাইভেটকার বাজারে আসবে বলেও জানান নিতিন। শুধু তাই নয়, ওই গাড়িটিতে ৪০ শতাংশ বিদ্যুৎও সরবরাহ করবে ইথানল।
তিনি জানান, ভারতে বর্তমানে জ্বালানি তেলের দাম ১২০ রুপি লিটার। অন্যদিকে এক লিটার ইথানল পাওয়া যায় ৬০ রুপিতে। তবে ইথানলের উৎপাদন বাড়িয়ে এই মূল্য ১৫ রুপির মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথাও বলেন তিনি। এ হিসেবে বাংলাদেশি মুদ্রায় এক লিটার ইথানলের দাম হবে মাত্র ২০ টাকা।
উল্লেখ্য, ইথানল হলো এক ধরনের দাহ্য রাসায়নিক; যাকে স্পিরিট নামেও চেনেন অনেকে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৭ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
২ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে