
জাতীয় পরিচয়ের প্রাণভোমরা হিসেবে ভারতীয় ভাষাগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘এখন সময় এসেছে দেশের ভাষাগত ঐতিহ্য পুনরুদ্ধার করার এবং নিজের মাতৃভাষার মর্যাদা নিয়ে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার সাবেক আইএএস কর্মকর্তা আশুতোষ অগ্নিহোত্রীর লেখা বই ‘ম্যাঁয় বোন্দ স্বয়ং, খুদ সাগর হুঁ’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘এই দেশে খুব শিগগিরই ইংরেজি ভাষায় কথা বলা মানুষদের লজ্জা বোধ হবে—এমন একটা সমাজ গড়ে ওঠার দিন আর বেশি দূরে নেই। বদল আনার ক্ষমতা শুধুমাত্র তাঁদেরই আছে, যাঁরা সংকল্পবদ্ধ। আমি বিশ্বাস করি, আমাদের দেশের ভাষাগুলো আমাদের সংস্কৃতির অলংকার। আমাদের ভাষা না থাকলে আমরা প্রকৃত ভারতীয় হয়ে উঠতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাস ও ধর্মকে বুঝতে কোনো বিদেশি ভাষা কার্যকর নয়। আধা-আধা বিদেশি ভাষার মাধ্যমে পূর্ণাঙ্গ ভারতের ভাবনা কল্পনা করা যায় না। আমি জানি, এই লড়াই কতটা কঠিন, কিন্তু একই সঙ্গে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে, ভারতীয় সমাজ এই যুদ্ধে জয়লাভ করবেই। আবারও আত্মমর্যাদা নিয়ে আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব এবং বিশ্বকে নেতৃত্ব দেব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত ‘পঞ্চ প্রাণের’ উল্লেখ করে অমিত শাহ বলেন, এই পাঁচ সংকল্প আজ দেশের ১৩০ কোটি মানুষের সংকল্প হয়ে উঠেছে। তিনি বলেন, ‘অমৃতকালকে সামনে রেখে মোদীজি পঞ্চ প্রাণের ভিত্তি স্থাপন করেছেন—একটি বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানো, দাসত্বের প্রতিটি চিহ্ন মুছে ফেলা, ঐতিহ্যের গর্ব ফিরিয়ে আনা, ঐক্য ও সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং প্রত্যেক নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত করা—এই পাঁচটি সংকল্প ১৩০ কোটি ভারতবাসীর সংকল্প হয়ে উঠেছে। তাই ২০৪৭ সালের মধ্যেই আমরা চূড়ায় পৌঁছাব, আর এই যাত্রায় আমাদের ভাষাগুলো বড় ভূমিকা পালন করবে।’

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১১ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩১ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৯ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে