
ভারতের চণ্ডীগড়ে জেব্রা ক্রসিংয়ে নাচতে নাচতে রিল ভিডিও বানানোর সময় তীব্র যানজট সৃষ্টি করেছিলেন এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্ত্রীর এই কাণ্ডের জন্য সাময়িক বরখাস্ত হয়েছেন চণ্ডীগড় পুলিশের সিনিয়র কনস্টেবল অজয় কুন্ডু। গত ২০ মার্চ সেক্টর-২০ গুরুদ্বারা চৌকে ঘটনাটি ঘটে। পুলিশ তদন্তের পর জানিয়েছে, ভিডিওটি অজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৪টার দিকে সেক্টর-২০ গুরুদ্বারা চৌকের জেব্রা ক্রসিংয়ে জনপ্রিয় হরিয়ানি গানের তালে নাচছিলেন অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি। সেক্টর ৩২-এর একটি মন্দিরে পূজা শেষে তিনি তাঁর ননদ পূজার সহায়তায় এই রিল ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় নাচের কারণে যানজট সৃষ্টি হলেও জ্যোতি ছিলেন সম্পূর্ণ উদাসীন। আপলোডের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেড কনস্টেবল জসবীর সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। চণ্ডীগড় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে। এএসআই বালজিৎ সিংয়ের নেতৃত্বে একটি দল সেক্টর ২০ গুরুদ্বারা চৌক ও সেক্টর ১৭ থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তদন্তে যানজট ও জননিরাপত্তার ঝুঁকির প্রমাণ পাওয়ায় জ্যোতি ও পূজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ধারা ১২৫, ২৯২ ও ৩(৫) অনুযায়ী এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি অজয় কুন্ডুর ইনস্টাগ্রাম থেকে পোস্ট হওয়ায় তাঁকে সেক্টর-১৯ থানা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জ্যোতি ও পূজাকে জামিন দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “স্ত্রীর কাজের জন্য স্বামীকে বরখাস্ত করা ঠিক নয়, এটা শুধু মজার জন্য ছিল।” আরেকজন মন্তব্য করেছেন, “রিল বানানোর এই নেশা কবে বন্ধ হবে? মানুষের কাজে মনোযোগ দেওয়া উচিত।”
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে