
ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন পর্বতের পবিত্র পরিক্রমা পথ সংলগ্ন অন্যৌর গ্রামে গত রবি ও সোমবার—এই দুই দিনে এক ডজনের বেশি বানর মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে এয়ারগানের ক্ষতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, এই ঘটনায় ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মতে, এই হত্যাকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
গোবর্ধন থানার ইনচার্জ রবি ত্যাগী জানিয়েছেন, এই ঘটনায় স্থানীয় একটি আশ্রমের পরিচালক জানকী দাস মহারাজ এবং আশ্রমে থাকা এক ইউক্রেনীয় নাগরিক ব্রজ সুন্দর দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্রজ সুন্দর দাস নিজেকে একজন সাধু বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রজ সুন্দর দাস স্বীকার করেছেন, তিনি প্রথমে গুলতি ব্যবহার করে বানরদের তাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ না হওয়ায় পরে তিনি এয়ারগান ব্যবহার শুরু করেন। তার দাবি, তিনি বুঝতে পারেননি এটি প্রাণঘাতী হতে পারে।
স্থানীয় লোকজন ও ধর্মীয় সংগঠনগুলোর অভিযোগ, বানরদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি করা হয়েছে। অভিযোগকারী মাধব সিংহ ও বিভিন্ন হিন্দু সংগঠন অভিযুক্ত ইউক্রেনীয় নাগরিকের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা এয়ারগানটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এয়ারগানের প্রকৃতি ও শক্তি সম্পর্কে যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ ও স্থানীয় গরু রক্ষা কমিটিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন অন্যৌর গ্রামে প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের মতে, এই ঘটনা শুধু আইন লঙ্ঘন নয়, এটি ধর্মীয় সহিষ্ণুতার ওপর সরাসরি আঘাত।
মৃত বানরগুলোর ময়নাতদন্ত করেছে পশু চিকিৎসকদের একটি দল। রিপোর্ট তিন দিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে