
ভারতের হায়দরাবাদে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া এক তরুণীর অভিযোগে পুলিশ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং চার তরুণীকে উদ্ধার করেছে। ভারতের জাতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৮ আগস্ট অভিযোগকারী ওই তরুণী বান্দলাগুদা থানায় গিয়ে আশ্রয় নেন এবং পুরো ঘটনা পুলিশকে জানান।
পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা প্রথমে নৌকায় সীমান্ত অতিক্রম করে কলকাতায় নিয়ে আসত। পরে ট্রেনে হায়দরাবাদে পাঠিয়ে চাকরির প্রতিশ্রুতির আড়ালে যৌনকর্মে বাধ্য করত। বৈধ কাগজপত্র না থাকায় মেয়েদের ভয়ভীতি দেখানো ছিল তাঁদের কৌশল।
তরুণীর সাহসী অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ হাজেরা বেগম, শাহনাজ ফাতিমা ও সমীরকে গ্রেপ্তার করে। এ ছাড়া মেহদিপট্টনম এলাকার এক ভাড়া বাড়ি থেকে আরও তিন তরুণীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের বর্তমানে রেসকিউ হোমে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, রূপা ও সরোয়ার নামের পাচার চক্রের আরও দুই সদস্য এখনো পলাতক। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ নেটওয়ার্কের বিস্তার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতের শহরগুলেতে ছড়িয়ে রয়েছে। তাদের প্রধান টার্গেট দরিদ্র পরিবার থেকে আসা তরুণীরা। চাকরির মিথ্যা আশ্বাস, নিরাপত্তাহীনতার ভয়, আর্থিক দুর্বলতা কাজে লাগিয়ে মেয়েদের যৌন ব্যবসায় ঠেলে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
ঘটনাটি শুধু মানব পাচারের ভয়ংকর চিত্র তুলে ধরে না, বরং দেখিয়ে দেয়, সীমান্তে কঠোর নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা। তবে ইতিবাচক দিক হলো, এক তরুণীর সাহস ও পুলিশের দ্রুত পদক্ষেপে তিন পাচারকারী ধরা পড়েছে এবং আরও কয়েকজন নারী মুক্তি পেয়েছেন। এ সাফল্য নিঃসন্দেহে মানব পাচারবিরোধী সংগ্রামে একটি বড় পদক্ষেপ।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে