
ভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর এক সময়ের নির্ভরযোগ্য যুদ্ধবিমান মিগ-২১ আগামী সেপ্টেম্বরের মধ্যে সক্রিয় পরিষেবা থেকে অবসরে যাচ্ছে। এর জায়গা নেবে নতুন ও দ্রুতগামী তেজস এমকে১এ যুদ্ধবিমান।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি মিগ-২১ বিমান অবশিষ্ট আছে। মিগ-২১ যুদ্ধবিমান প্রথম ১৯৬৩ সালে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করে। রুশ নির্মিত এই যুদ্ধবিমান ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বিমানবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। এরপর ভারত সুখোই-৩০ এমকেআই বিমানগুলো বহরে যুক্ত করে।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ভারতের ৪ নম্বর স্কোয়াড্রনের মিগ-২১ যুদ্ধবিমানগুলো রাজস্থানের বারমের শহরের ওপর দিয়ে শেষবারের মতো উড়েছিল। তৎকালীন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেছিলেন, ‘আমরা ২০২৫ সালের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমান উড়ানো বন্ধ করব এবং সেগুলোকে এলসিএ মার্ক-১এ দিয়ে প্রতিস্থাপন করব।’
তারও আগে, ২০২২ সালের জুলাইয়ে ভারতীয় বিমানবাহিনী মিগ-২১ এর অবশিষ্ট চারটি স্কোয়াড্রন অবসরে পাঠানোর জন্য তিন বছরের সময়সীমা নিশ্চিত করে। এই পরিকল্পনায় ২০২৭ সালের মধ্যে মিগ-২৯ বিমানগুলোও অবসরে পাঠানোর কথা রয়েছে।
এই সিরিজের বিমানগুলোর সঙ্গে জড়িত অসংখ্য দুর্ঘটনার পর মিগ-২১ বহর অবসরে যাচ্ছে। সর্বশেষ, ২০২৩ সালের মে মাসে রাজস্থানে এক দুর্ঘটনায় তিন গ্রামবাসী নিহত হয়। ওই দিন বিধ্বস্ত মিগ-২১ বিমানটি সুরাতগড় বিমানঘাঁটি থেকে নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। এরপর এটি রাজস্থানের হনুমানগড়ের বাহলুল নগরের কাছে ‘কারিগরি ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনার পর বিমানবাহিনী সম্পূর্ণ মিগ-২১ বহরকে গ্রাউন্ডেড করেছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে