
হলিউডের সিনেমা ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর নায়ক দীর্ঘকাল পর মুক্তি পেয়ে জীবন উপভোগের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বাবুভাইয়ের ভাগ্যে তা জোটেনি। দীর্ঘ ৩০ বছর যে অপবাদ নিয়ে তিনি বেঁচে ছিলেন, তা থেকে মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টা পর চলে গেছেন পরপারে।
তিন দশকের এই আইনি লড়াইয়ে বাবুভাইয়ের একমাত্র লক্ষ্য ছিল ২০ রুপি ঘুষ নেওয়ার ‘মিথ্যা’ কলঙ্ক থেকে মুক্তি পাওয়া। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) গুজরাট হাইকোর্ট যখন তাঁকে নির্দোষ ঘোষণা করলেন, তখন খুশিতে আত্মহারা হয়ে বাবুভাই প্রজাপতি বলেছিলেন, ‘আমার জীবন থেকে কলঙ্ক মুছে গেছে। এখন ঈশ্বর আমায় নিয়ে নিলেও কোনো দুঃখ নেই।’
তাঁর সেই কথা যেন ভবিষ্যদ্বাণী হয়েই ফলে যায়; আদালতের রায়ের ঠিক পরদিনই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ঘটনার শুরু ১৯৯৬ সালে। আহমেদাবাদে কর্মরত পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে সে সময় ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালে চার্জশিট দাখিল হয় এবং ২০০২ সালে শুরু হয় বিচারপ্রক্রিয়া। দীর্ঘ শুনানি শেষে ২০০৪ সালে নিম্ন আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ওই বছরই গুজরাট হাইকোর্টে আপিল করেন বাবুভাই। এরপর দীর্ঘ ২২ বছর মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন ছিল। এই দীর্ঘ সময়ে সামাজিক গঞ্জনা আর আইনি লড়াইয়ে পিষ্ট হতে হয়েছে তাঁকে। অবশেষে গত মঙ্গলবার হাইকোর্ট তাঁর রায় ঘোষণা করেন। আদালত জানান, সাক্ষীদের বয়ানে মারাত্মক অসংগতি রয়েছে এবং প্রসিকিউশন অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বাবুভাইয়ের আইনজীবী নিতিন গান্ধী জানান, রায়ের দিন বাবুভাই অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম, আপনি এখন সরকারের কাছ থেকে বকেয়া সব সুযোগ-সুবিধার জন্য আবেদন করতে পারবেন। পরদিন তাঁকে ফোন করলে জানতে পারি, তিনি মারা গেছেন।’ চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে