
গুজরাটে জমি দুর্নীতি নিয়ে বিজেপির অন্দরমহলে চলছে তোলপাড়। রাজ্যের প্রভাবশালী নেতা ও সাবক মন্ত্রী রমন ভোরার বিরুদ্ধে জমির কাগজ জালিয়াতির অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, কৃষক পরিচয় দিয়ে ভুয়া নথিপত্রের মাধ্যমে বেআইনিভাবে কৃষিজমি কিনেছেন রমন ভোরা। পরে নথি জাল করে স্ত্রী ও দুই ছেলের নামে লিখিয়ে নিয়েছেন। আবার সেই জমি নিজের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। কোটি টাকার এই লেনদেনের নথিতে ধরা পড়েছে নানা অসঙ্গতি।
অভিযোগ অনুযায়ী, ২০০৪ সালে রমন ভোরা কৃষক পরিচয়ে ভুয়া সনদ বানিয়ে গান্ধীনগরের পালাজ ও ইদার এলাকার জমি কেনেন, তারপর সেই জমি স্ত্রী, দুই ছেলে ভূষণ ও সোহাগের নামে হস্তান্তর করা হয়। কিছুদিন পর জমিটি দীনেশ প্যাটেল নামে এক ঘনিষ্ঠ সহযোগীর কাছে ৩.৭ কোটি টাকায় বিক্রি দেখানো হয়। বিক্রয়ের চুক্তিপত্রে যে চেক নম্বর লেখা ছিল, তাঁর কোনো আর্থিক লেনদেনই ঘটেনি।
পরে দেখা যায়, জমির প্রকৃত চরিত্র বদল করে সেটি অ-কৃষি জমি হিসেবে নথিভুক্ত করা হয় এবং আবার ভোরা পরিবারের ছেলেদের কাছে ফিরিয়ে আনা হয়।
রমন ভোরার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আরেক বিজেপি নেতা পুনম মাকওয়ানা।
প্রাক্তন বিজেপি বিধায়ক পুনম মাকওয়ানা জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানান। তিনি দাবি করেন, ভোরা ভুয়া কৃষক পরিচয়ে জমি কেনার পাশাপাশি আয়কর আইন ভঙ্গ করেছেন এবং সরকারি নথি জালিয়াতি করেছেন। মাকওয়ানা ভোরার পরিবারের সব জমির হস্তান্তর বাতিল করারও দাবি তোলেন।
পুনমের পাশাপাশি আরেক বিজেপি নেতা প্রকাশ পারমারও দাবি করেন, তাঁর কাছে ভোরার বিরুদ্ধে জমির রেকর্ড বদলানো ও বেআইনি লেনদেনের প্রমাণ আছে।
জেলা প্রশাসন বিষয়টি তদন্তে নেমেছে। ইদারের সহকারী কালেক্টর ভোরাকে নোটিশ দিয়েছেন এবং নির্দিষ্ট তারিখে হাজির হয়ে নথি উপস্থাপন করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে