ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সব নারী কর্মী এখন থেকে প্রতি মাসে এক দিন করে বেতনসহ ঋতুকালীন ছুটি পাবেন। সরকারি ও বেসরকারি—উভয় খাতেই এই সুবিধা প্রযোজ্য হবে। এর ফলে ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক এমন অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করল, যা নারী কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেয়।
শুক্রবার (১০ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামে পরিচিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অসংখ্য আন্তর্জাতিক আইটি ও গ্রাহকসেবা কেন্দ্র রয়েছে। কর্ণাটক মন্ত্রিসভা জানিয়েছে, এই নতুন নীতি কর্মস্থলে নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং ‘মাসিক’ নিয়ে প্রচলিত সামাজিক ট্যাবু বা লজ্জার সংস্কৃতি ভাঙতে সাহায্য করবে।
রাজ্যের আইনমন্ত্রী এইচ কে পাটিল বলেন, ‘অন্য রাজ্যে এই নীতি সফল হয়েছে। আমরা সেই মডেল অনুসরণ করছি। এটি কর্মজীবী নারীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।’ বর্তমানে ওডিশা ও বিহারে শুধু সরকারি চাকরিরত নারীরা এই ঋতুকালীন ছুটি পান। আর কেরালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীদের জন্য এই সুযোগ রয়েছে।
সরকারি সিদ্ধান্তে বলা হয়েছে, ‘ঋতুকালীন ছুটির নীতি চালুর ফলে রাজ্যের সব নারী কর্মী প্রতি মাসে এক দিন বেতনসহ ছুটি নিতে পারবেন, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।’
এই বিষয়ে এক্স মাধ্যমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লিখেছেন, ‘ঋতুকালীন ছুটি নীতি ২০২৫-এর মাধ্যমে কর্ণাটকের নারীরা এখন থেকে প্রতি মাসে এক দিনের বেতনসহ ছুটি পাবেন—এটি আরও মানবিক, সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির পদক্ষেপ।’
নারী অধিকারকর্মী বৃন্দা আদিগে এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি সংগঠিত খাতে এমন সহায়তা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে এই নীতি দেখিয়ে দিয়েছে—নারীর কল্যাণ টেকসই উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ।’ তিনি আরও বলেন, ‘নারীদের জন্য এটি একটি দৃষ্টান্তমূলক সূচনা।’
‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর কর্ণাটক শাখা সিদ্ধান্তটিকে ‘অগ্রসর ও সাহসী পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে প্রতি মাসে নারীর জন্য এক দিনের ঋতুকালীন ছুটির দাবি জানিয়ে আসছিল।
ভারতে এখনো অনেক জায়গায় মাসিক নিয়ে লজ্জা, কুসংস্কার ও অজ্ঞতা বিরাজ করে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নআয়ের অঞ্চলগুলোতে। এসব অঞ্চলে সাশ্রয়ী ও স্বাস্থ্যকর স্যানিটারি পণ্যের অভাব নারীদের জন্য বড় সমস্যা।
বিশ্বে জাপান ১৯৪৭ সালেই ঋতুকালীন ছুটিকে শ্রমিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তীতে স্পেন, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও জাম্বিয়া একই ধরনের নীতি গ্রহণ করে।
তবে ভারতে এই ধারণা নিয়ে রাজনৈতিক বিরোধিতাও দেখা গেছে। ২০২৩ সালে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রশ্ন তুলেছিলেন, ‘একজন নারীর মাসিক চক্র তার নিয়োগকর্তার জানার বিষয় কেন হবে?’ এই বক্তব্য পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে