
উত্তীর্ণ ৫০ জনকে নিয়ে ডিসেম্বর থেকে শুরু হবে এই কুকিং কোর্স। চলবে মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুই মাস রান্নার বিষয়ে প্রশিক্ষণ নেবেন। অভিজ্ঞতা অর্জনের পরের দুই মাস তাঁরা বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করার সুযোগ পাবেন।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সব নারী কর্মী এখন থেকে প্রতি মাসে এক দিন করে বেতনসহ ঋতুকালীন ছুটি পাবেন। সরকারি ও বেসরকারি—উভয় খাতেই এই সুবিধা প্রযোজ্য হবে।

চীনের বেইজিংয়ের একটি কলেজকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাসিক হওয়ায় অসুস্থতাজনিত ছুটির আবেদন করেছিলেন এক ছাত্রী। পরে কলেজ কর্তৃপক্ষ তাঁকে মাসিকের প্রমাণ দেখাতে ট্রাউজার খোলার নির্দেশ দেয়।

মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি। কিন্তু এখনো এটি নিষিদ্ধ বিষয় (ট্যাবু) এবং শুধুমাত্র মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মাসিক নিয়ে সমাজে অনেক ধরনের বিধি-নিষেধের কারণে দৈনন্দিন কাজে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না। প