
ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আজ সন্ধ্যায় মণিপুরের ইম্ফল শহরের উপকণ্ঠে ওত পেতে থাকা বন্দুকধারীদের গুলিতে আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই আহত সেনাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় আঞ্চলিক চিকিৎসাপ্রতিষ্ঠান ইম্ফল আরআইএমএস হাসপাতালে।
সেনা সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আসাম রাইফেলসের একটি ৪০৭-টাটা গাড়ি তাদের পাতসই কোম্পানির অপারেশনাল বেস থেকে নামবল বেসের দিকে যাচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়।
হামলার স্থানটি ইম্ফল ও চূড়াচান্দপুরের মাঝামাঝি এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সপ্তাহ আগে এ রাস্তা দিয়ে মণিপুরে গিয়েছিলেন। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নামবল সবল লাইখাই এলাকায় মহাসড়কের ধারে ‘ডিনোটিফায়েড জোনে’ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এই অতর্কিত হামলা চালায়। এতে আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ ও পাঁচজন আহত হয়েছেন।
এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। ভাল্লা বলেন, এ ধরনের সহিংসতা কোনো পরিস্থিতিতেই সহ্য করা হবে না এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
মণিপুরের ১৩টি থানা এলাকা ছাড়া পুরো রাজ্যেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট) কার্যকর রয়েছে। নামবল এলাকাটি বিষ্ণুপুর জেলার অধীনে, যা আফস্পার আওতার বাইরে। চলতি বছরের মার্চে এই আইনের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল, চলতি সেপ্টেম্বরের শেষে আবারও তা পর্যালোচনায় আসবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষিদ্ধ সংগঠনের তালিকা অনুযায়ী, মণিপুরে নয়টি নিষিদ্ধ মেইতেই সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। অতীতেও আসাম রাইফেলসের ওপর হামলার জন্য তারা দায়ী ছিল, যার মধ্যে ২০২১ সালের নভেম্বরে চূড়াচান্দপুর জেলায় এক অতর্কিত হামলায় কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তাঁর স্ত্রী ও ছেলের হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত। ওই হামলায় কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তাঁর স্ত্রী, তাঁদের ছেলে ও কুইক রিঅ্যাকশন টিমের তিন জওয়ান নিহত হন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে