
জার্মান প্রসিকিউটরেরা জানিয়েছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিককে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েক মাস পর বাল্টিক সাগরের নিচে এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে, যা ইউরোপের জ্বালানি সংকটকে আরও গভীর করে তোলে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে তাকে ‘সেরহি কে’ নামে শনাক্ত করা হয়েছে। ইতালির রিমিনি প্রদেশে সামরিক পুলিশ তাঁকে আটক করে।
প্রসিকিউটরেরা দাবি করেছেন, রাশিয়া থেকে জার্মানির উদ্দেশ্যে চলা নর্ড স্ট্রিম–১ ও নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে যারা বিস্ফোরক স্থাপন করেছিল, সেরহি সেই দলে ছিলেন।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা জার্মানির রোস্টক বন্দর থেকে একটি ইয়ট ভাড়া করে যাত্রা শুরু করেন এবং ডেনমার্কের বর্নহলম দ্বীপের কাছাকাছি বাল্টিক সাগরে বিস্ফোরণটি ঘটান। নর্ড স্ট্রিম–২ লাইনটি কখনো কার্যক্রম শুরু করতে না পারলেও নর্ড স্ট্রিম–১ লাইনটি ছিল জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রধান উৎস।
২০২২ সালে ২৬ সেপ্টেম্বর একাধিক বিস্ফোরণে চারটি পাইপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এই ঘটনার জন্য পশ্চিমা দেশগুলো প্রথম থেকেই রাশিয়ার দিকে আঙুল তোলে। আবার মস্কো এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করে। এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই রহস্য বজায় রয়েছে।
গত বছর জার্মান গণমাধ্যমে দাবি করা হয়, ইউক্রেনীয় ডুবুরিদের একটি দল ভাড়া করা ইয়টে করে এই হামলা চালায়। এরপর গত আগস্টে জার্মান প্রসিকিউটরেরা ইউক্রেনীয় ‘ভ্লাদিমির জি’ (ছদ্মনাম)-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিবিসি জানিয়েছে, সর্বশেষ অভিযুক্ত সেরহিকে ইতালি থেকে জার্মানিতে প্রত্যর্পণ করা হবে এবং সেখানে তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হবে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি যা ইউক্রেন, রাশিয়া বা অন্য কোনো রাষ্ট্রকে সরাসরি এই বিস্ফোরণের জন্য দায়ী করা যেতে পারে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে