রাশিয়া ইউক্রেন আক্রমণের চার দিনে প্রায় ৪ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছেন। রোববার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এক টুইটে এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউএনএইচসিআর টুইটে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় ৪ লাখ ইউক্রেনের নাগরিক শরণার্থী হয়ে তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
ইউএনএইচসিআর-এর টুইটে বলা হয়, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজারেরও বেশি।’ প্রতিষ্ঠানটি এ সব তথ্য ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নির্ণয় করেছে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটি তাঁদের টুইটে আরও জানিয়েছে, শরণার্থীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।
দেশটির বিপুল সংখ্যক সাধারণ নাগরিক দেশটির শহরগুলো থেকে পালানোর চেষ্টায় দেশটির সীমান্তবর্তী রাস্তায় ভীড় করেছে। মাইলের পর মাইল রাস্তা যানজট তৈরি হয়ে গেছে। বিশেষ করে দেশটির লোকজনা পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দিকে পশ্চিম দিকে সরে যাওয়ার সাথে সাথে রাস্তাগুলি আটকে রয়েছে।
এ দিকে ইউক্রেনে রুশ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় দেশটির প্রেসিডেন্টসহ সরকারের নেতৃত্বদের ‘বোকা’ বলে আখ্যা দিয়ে এক হাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার স্বেচ্ছা রাজনৈতিক নির্বাসন থেকে বেরিয়ে এসে ইউক্রেন সংকটে ন্যাটো ও মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ৮৬ মিনিটব্যাপী দীর্ঘ বক্তব্যে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন কারচুপি হয়েছে এমন দাবিরও পুনরাবৃত্তি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
৬ মিনিট আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৬ ঘণ্টা আগে