সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৮ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে