
দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। ফ্রান্স সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর ঘনিষ্ঠ মিত্র লেকোর্নুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরেই লেকোর্নু চাপের মুখে পড়েছিলেন। এর মধ্যে ঋণসংকটে বিভক্ত সংসদে বাজেট পাস করতেও ব্যর্থ হন তিনি।
রোববার রাতে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টা পরেই তিনি পদত্যাগ করেন। ফলে ফ্রান্সের ইতিহাসে তাঁর সরকার সবচেয়ে স্বল্প স্থায়ী সরকারের রেকর্ড গড়ল।
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার স্থানীয় সময় বিকেলে হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর নীতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও লেকোর্নুর নতুন মন্ত্রিসভা বিরোধী দল এবং নিজ দলের ভেতরেও ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। কারণ, নতুন মন্ত্রিসভার অনেক সদস্য আগের সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
লেকোর্নু সাংবাদিকদের বলেন, ‘আমি আপস করতে প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিটি দলই চেয়েছে, অন্য দল তাদের পুরো কর্মসূচি গ্রহণ করুক।’
২০২৪ সালের আগাম নির্বাচনের পর থেকে ফরাসি সংসদ ডানপন্থী ও বামপন্থী জোটে বিভক্ত হয়ে যায়। গত দুই বছরে মাখোঁর সরকারের এটি ছিল পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচন। তবে লেকোর্নুর আকস্মিক পদত্যাগের পর বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের পাশাপাশি নতুন নির্বাচনেরও দাবি তুলেছে।
ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের শীর্ষ নেত্রী মারিন লো পেন লেকোর্নুর মন্ত্রিসভাকে ‘নগণ্য’ আখ্যা দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আবার ভোটের আয়োজন করা।’ তাঁর দলের নেতা জর্দান বারদেলা একই সুরে বলেন, ‘ন্যাশনাল র্যালি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।’
অন্যদিকে, বামপন্থী ‘ফ্রান্স আনবাউড’ দলের নেতা জঁ-লুক মেলঁশো মাখোঁর পদত্যাগের দাবি করেছেন। ডানপন্থী রিপাবলিকান দলের প্রধান ফ্রাঁসোয়া-জেভিয়ের বেলামি বলেন, তাঁদের দল সংসদ ভেঙে দিলে ‘ভীত নয়’।
এদিকে, লেকোর্নুর পদত্যাগের খবর প্রকাশের পরই ফ্রান্সের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রধান সূচকে (সিএসি-৪০) একঝটকায় ২ শতাংশের বেশি পতন ঘটেছে।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে