ইউরোপীয় কমিশন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে আরও সাড়ে ৯০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পক্ষ থেকে এই ঋণ সহায়তার প্রস্তাব করা হয়। চলতি বছরেই এই ঋণ ইউক্রেনকে দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউরোপীয় কমিশনের পক্ষ ইইউয়ের নিজস্ব তহবিল থেকে ‘ইউক্রেন পুনর্গঠন’ প্যাকেজের আওতায় ইউক্রেনকে এই সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের ব্যয়ভার চালিয়ে নিতেও এই সহায়তা দেওয়া হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর ক্ষুদ্রঋণ সহায়তা কার্যক্রমের আওতায় চলতি বছরের জুন নাগাদ এই সহায়তা দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের অনুমান, ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে, যুক্তরাষ্ট্র ও জি-সেভেন ভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা দেবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে স্বল্প মেয়াদে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে। আমরা ইউক্রেন পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে প্রস্তুত।’
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে দেশটিকে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে