ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। স্থানীয় সময় মঙ্গলবার একটি বিশেষ ট্রেনে করে ওই তিন নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে সাক্ষাৎ করতে কিয়েভ পৌঁছান। তিন দেশের প্রধানমন্ত্রীর কিয়েভ সফরকে ‘সমর্থনের শক্তিশালী চিহ্ন’ বলে প্রশংসা করেছেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই টুইটে ওই তিন প্রধানমন্ত্রীকে ‘সত্যিকারের বন্ধু’ আখ্যা দিয়ে তাঁদের সাহসের প্রশংসা করে লিখেন, ‘প্রধানমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে কিয়েভ এসেছিলেন।’
শ্যামিহাল তাঁর টুইটে আরও লিখেন, তাঁরা (তিন দেশের প্রধানমন্ত্রী) ইউক্রেনকে সমর্থন ও রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।
পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি তাঁর সফরসঙ্গী প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনারত একাধিক ছবি টুইট করে লিখেছেন, ‘এটিই সেই যুদ্ধ-বিধ্বস্ত কিয়েভ, এখানে ইতিহাস তৈরি হচ্ছে। এটি সেই জায়গা এখানেই অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ফিরে আনার চেষ্টা চলছে। এখানেই আমাদের সকলের ভবিষ্যৎ ঝুলে আছে।’
এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের কিয়েভে এক বৈঠকে স্বাগত জানিয়েছেন।
জেলেনস্কি তাঁর টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন তাতে বলেছেন, ‘ইউক্রেনের এই কঠিন সময়ে কিয়েভে আপনাদের “সফর সমর্থনের একটি শক্তিশালী চিহ্ন”। আমরা আন্তরিকভাবে এর প্রশংসা করি।’

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে