যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এর মধ্য দিয়ে গত ৬ বছরে ৪ জন প্রধানমন্ত্রী পেয়েছে দেশটি। এমন এক সময়ে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হলেন যখন যুক্তরাজ্য একের পর এক সংকটে জর্জরিত। জ্বালানিসহ বিভিন্ন সংকটের কারণে দেশটিতে বেড়ে গেছে জীবনযাত্রার মান। ট্রাসের সামনে পাহাড়সম মুদ্রাস্ফীতি, শ্রম দ্বন্দ্ব এবং একটি সংকটাপন্ন স্বাস্থ্য ব্যবস্থা।
এত সব সংকট মোকাবিলা করতে নির্দিষ্ট করে কোনো পরিকল্পনা জানাননি নতুন প্রধানমন্ত্রী। তবে বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই সংকট এবং ট্রাসের সম্ভাব্য পরিকল্পনার কথা।
জ্বালানি ও ট্যাক্স
যুক্তরাজ্যের প্রতিটি বাড়িতে জ্বালানি বিল রেকর্ড ৮০ শতাংশ বেড়ে গেছে। এ খাতে যুক্ত বেশ কয়েকজন জানিয়েছেন ভর্তুকি না দিলে আগামী জানুয়ারিতে মাঝে মাঝেই ‘ব্ল্যাকআউট’ হতে পারে। তবে এ খাতে ভর্তুকি না দেওয়ার কথা জানিয়েছেন ট্রাস। এর পরিবর্তে সরবরাহ বাড়াবেন বলে জানান তিনি। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে থাকা পরিবারের পাশে দাঁড়াতে ধনীদের থেকে বাড়তি ট্যাক্স না নেওয়ার কথাও জানান ট্রাস। এর পরিবর্তে তিনি কমিয়ে দিতে পারেন ট্যাক্সের পরিমাণ। ট্রাসের এ পরিকল্পনার কারণে ব্যাংকগুলো দ্রুত সুদের হার বাড়িয়ে দেবে বলে আভাস দিয়েছেন দেশটির বেশ কয়েকজন অর্থনীতিবিদ।
অভিবাসন
দেশের বাইরে থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য পরিকল্পনা গুছিয়ে রেখেছেন লিজ ট্রাস। এরই মধ্যে তিনি রুয়ান্ডা পরিকল্পনা বিস্তৃত করার কথা জানিয়েছেন। এতে যুক্ত করা হবে আরও কয়েকটি দেশ। সীমান্তে আরও জনবল বাড়াবেন তিনি। শুধু তাই নয় কৃষি খাতে নতুন কিছু স্কিম নিয়ে আসবেন, যাতে করে বিদেশিরা যুক্তরাজ্যে গিয়ে কাজ করতে আগ্রহী হন।
অন্যান্য
কর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা নিয়ে এখনো তেমন কিছু বলেননি ট্রাস। তবে এটি ৪৮ ঘণ্টা থেকে কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে। উত্তর সাগর থেকে আরও তেল উত্তোলনের অনুমতি দেবেন ট্রাস। জাতীয় স্বাস্থ্যসেবায় (এনএইচএস) ১ হাজার ৩০০ কোটি ডলার নির্ধারণের কথা জানিয়েছেন তিনি।

তিন নারীকে ধর্ষণের অভিযোগে ইসলাম বিষয়ক বিশিষ্ট গবেষক ও সুইস বংশোদ্ভূত একাডেমিক তারিক রমাদানের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিচার শুরু হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
৪০ মিনিট আগে
বাহরাইনের একটি বন্দরে নিক্ষিপ্ত অজ্ঞাত দুটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরেটিভ’। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করেছে ইরান। হামলা আরও জোরদার করেছে তারা। গত রোববার রাতে ও গতকাল সোমবার উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন হামলার পক্ষে দেশটির মাত্র চারজন নাগরিকের মধ্যে একজন সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এই হামলার পক্ষে মাত্র ২৫ শতাংশ আমেরিকান আর ৭৫ শতাংশই বিপক্ষে। রয়টার্স/ইপসোসের এই জরিপ থেকে জানা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে বড্ড বেশি আগ্রহী।
২ ঘণ্টা আগে