
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ট্রাম্প একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ। তাঁকে হত্যাচেষ্টা হয়েছে। তাঁর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।
গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানে এক সম্মেলনে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় যা হয়েছিল তা দেখে তিনি অবাক হয়েছিলাম! ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ‘অসামাজিক’ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে হত্যাচেষ্টাও ছিল।
গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে গুলিতে আহত হন ট্রাম্প। এরপর গত সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার চেষ্টায় তাঁর ফ্লোরিডার একটি গলফ কোর্সে রাইফেল নিয়ে অবস্থান করেছিলেন এক ব্যক্তি—এমন অভিযোগ ওঠে।
পুতিন বলেন, ‘আমার মনে হয়, তিনি এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি, তিনি (ট্রাম্প) বুদ্ধিমান, এবং আশা করি তিনি এ বিষয়টি বুঝবেন এবং সতর্ক থাকবেন।’
সব সময় নিজেকে সুরক্ষিত পরিমণ্ডলে রাখা পুতিন আরও বলেন, ট্রাম্পের পরিবার ও সন্তানদের নিয়ে নির্বাচনী প্রতিপক্ষের সমালোচনা দেখে অবাক হয়েছিলেন তিনি। এ ধরনের আচরণকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে পুতিন বলেন, এমন আচরণ রাশিয়ার দুর্বৃত্তরাও করে না!
কিয়েভকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়ায় আঘাত হানতে অনুমতি দিয়ে ইউক্রেন যুদ্ধ তীব্রতর করে তুলেছে বাইডেন প্রশাসন। এ সিদ্ধান্ত নিয়ে পুতিন বলেন, এটি হলো ট্রাম্পকে সহায়তা না করার একটা কৌশল, আর না হলে প্রশাসনে আসার পর রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কঠিন করে তোলার পন্থা।
পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প ‘সমাধান খুঁজে পাবেন’। মস্কো আলোচনার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৫ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে