
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫৬তম বার্ষিক আসরে প্রায় এক ঘণ্টা ১০ মিনিটের এক দীর্ঘ ভাষণে নানান কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার দাভোসের সম্মেলনে বিশ্বনেতা ও করপোরেট নির্বাহীদের সামনে ভাষণের একপর্যায়ে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে শান্তিচুক্তি করা সম্ভব। কিন্তু দুই নেতার অনড় অবস্থানের কারণে এটি আটকে আছে।
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
ট্রাম্প আরও দাবি করেন, তিনি পুতিন ও জেলেনস্কি উভয়ের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তাঁর বিশ্বাস, দুজনেই একটি রফাদফা চান।
ভাষণ চলাকালে ট্রাম্প বলেন, ‘আমি আজ জেলেনস্কির সঙ্গে বৈঠক করব, তিনি সম্ভবত এখন এই হলের দর্শক সারিতেই বসে আছেন।’ তবে জেলেনস্কি এই সম্মেলনে ছিলেন না। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও জেলেনস্কির নিজস্ব সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে, তিনি বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভেই অবস্থান করছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, রুশ হামলার পর ইউক্রেনের জ্বালানি সংকট মোকাবিলায় তিনি কিয়েভে উচ্চপর্যায়ের সভা করছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার নিশ্চয়তা না পাওয়ায় জেলেনস্কি দাভোস সফরে যাওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি।
ইউক্রেন ইস্যু ছাড়াও ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে পুনরায় কথা বলেন। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে এলে তা ন্যাটোর নিরাপত্তা আরও বাড়াবে। গ্রিনল্যান্ড দখল ন্যাটোর জন্য কোনো হুমকি নয়, বরং এটি পুরো পশ্চিমা জোটকে শক্তিশালী করবে। ন্যাটো জোট যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সময় ‘অন্যায্য’ আচরণ করে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে