করোনার উৎস নিয়ে সিদ্ধান্তহীন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ভাইরাসটি ল্যাব থেকে ছড়িয়েছে নাকি প্রকৃতি থেকে এসেছে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন গোয়েন্দারা।
যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দেখভাল করা অফিসের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা জৈবিক অস্ত্র হিসেবে তৈরি করা হয়নি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধীরে ধীরে করোনার উৎস নিয়ে প্রমাণ পাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বেইজিংয়ের বিরুদ্ধে কোভিড-১৯ মহামারির উৎস সম্পর্কে মূল তথ্য আড়াল করে রাখার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার মতে প্রাকৃতিকভাবে ছড়িয়েছে এই করোনা ভাইরাস কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে তাঁরা কম আত্মবিশ্বাস দেখিয়েছে।
একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা। এ নিয়ে মাঝারি রকমের আত্মবিশ্বাস দেখিয়েছে তাঁরা।
এদিকে করোনার উৎস তদন্তে সহায়তা না করায় চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস মার্কিন গোয়েন্দা কমিউনিটির বিরুদ্ধে 'রাজনৈতিক কারচুপির' অভিযোগ এনেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনকে অবৈজ্ঞানিক হিসেবে আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে