
চায়না ইস্টার্ন এয়ারলাইনস সম্প্রতি সাংহাই থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের মধ্যে নতুন রুট চালুর ঘোষণা দিয়েছে। এই রুটকে তারা ‘বিশ্বের দীর্ঘতম সরাসরি ফ্লাইট’ হিসেবে আখ্যা দিয়েছে। ডিসেম্বরের ৪ তারিখ থেকে চালু হওয়া এই রুটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান সপ্তাহে দুবার পরিচালিত হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন জানিয়েছে, সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বুয়েনস এইরেসের মন্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাতে সময় লাগবে প্রায় ২৫ ঘণ্টা ৩০ মিনিট। তবে ফেরার পথে সময় আরও দীর্ঘ হবে—মোট ২৯ ঘণ্টা। এটিকে ‘সরাসরি ফ্লাইট’ বলা হলেও বাস্তবে এই ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ডে মাত্র দুই ঘণ্টার একটি বিরতি নেবে। যাত্রীরা চাইলে ওই সময়ে বিমানের বাইরে বের হতে পারবেন। ফলে এটি সরাসরি হলেও আসলে ‘বিরামহীন’ নয়।
এর আগে ‘সবচেয়ে দীর্ঘ ফ্লাইট’-এর দাবি করেছে বিভিন্ন এয়ারলাইনস। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এই রেকর্ড আসলে সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে। তাদের সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক পর্যন্ত ‘বিরামহীন’ ফ্লাইট ১৫ হাজার ৩৪৯ কিলোমিটার পথ অতিক্রম করে এবং এতে সময় লাগে ১৮ ঘণ্টার বেশি।
চায়না ইস্টার্ন জানিয়েছে, সাংহাই থেকে বুয়েনস এইরেস রুট হবে বিশ্বের প্রথম বাণিজ্যিক রুট, যা দুটি অ্যান্টিপোডাল শহর—অর্থাৎ পৃথিবীর বিপরীত প্রান্তের শহরকে যুক্ত করবে। এ জন্য তারা অস্বাভাবিক এক দক্ষিণমুখী রুট বেছে নিয়েছে, যা অ্যান্টার্কটিকার কাছাকাছি সমুদ্রপথে যাবে। এতে অন্তত চার ঘণ্টা সময় বাঁচবে বলে দাবি সংস্থাটির।
এয়ারলাইনসটির মতে, এই রুটকে ‘এয়ার সিল্ক রোড’-এর নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা এশিয়া-প্যাসিফিক ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগকে জোরদার করবে। বর্তমানে সাংহাই থেকে বুয়েনস এইরেস যাওয়ার দ্রুততম ফ্লাইট এয়ার ফ্রান্স ও নেদারল্যান্ডসের লুফথানসা পরিচালনা করে। প্যারিস বা আমস্টারডামে ট্রানজিটসহ ওই ফ্লাইটগুলোর সময় লাগে প্রায় ৩১ ঘণ্টা।
তবে প্রতিযোগিতা তীব্র। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনস তাদের ‘প্রজেক্ট সানরাইজ’ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর লক্ষ্য হলো সিডনি থেকে লন্ডন পর্যন্ত প্রায় ১০ হাজার মাইল নন-স্টপ ফ্লাইট চালু করা। তাই ‘সবচেয়ে দীর্ঘ ফ্লাইট’ খেতাব কার হাতে থাকবে, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে