আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এক দিনের সফরে গতকাল রোববার কাবুলে পৌঁছান তিনি। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম দেশটিতে গেলেন ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংরক্ষণসংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবেই আফগানিস্তানে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছাড়াও দেশটির অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
পানির অধিকার এবং হেলমান্দ ও হারিরুদ নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও আফগানিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ফলে কাবুলে দুই পক্ষের বৈঠকে এ নিয়ে আলাপ হতে পারে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। আফগান যুদ্ধ চলাকালে দুই দশক ধরে দেশটির বিপুলসংখ্যক মানুষ ইরানে শরণার্থীর জীবন বেছে নেয়। ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে এ হার আরও বেড়ে যায়। গত ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ৬০ লাখের বেশি আফগান নাগরিক ইরানে আশ্রয় চেয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে আফগান সীমান্তের ১০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রাচীর নির্মাণের ঘোষণা দেয় ইরানি কর্তৃপক্ষ। কর্মকর্তারা তখন বলেছিলেন, ‘জ্বালানি ও পণ্যসামগ্রী, বিশেষ করে মাদকের চোরাচালান’ বন্ধ করা এবং ‘অবৈধ অভিবাসন’ ঠেকাতে সীমান্তের নিরাপত্তা বাড়াতে হবে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে