চট্টগ্রামে জাহাজের ‘পাইলট লাডার’ (জাহাজ থেকে ওঠা-নামার ঝুলন্ত মই) লাগানোর সময় বঙ্গপোসাগরে পড়ে যাওয়া এক মালয়েশিয় নাবিকের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১২ মে) উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।
মালায়শিয়ার সংবাদমাধ্যম মালায়মেইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে, ওই নাবিক গত বুধবার (৮ মে) ওই নাবিক বঙ্গপোসাগরে পড়ে যান। ন্যাশনাল ইউনিয়ন অব সিফারার্স অব পেনিনসুলার মালয়েশিয়ার (এনইউএসপিএম) নির্বাহী সম্পাদক ইকমল আজম থানারাজ আবদুল্লাহ ৩১ বছর বয়সী ওই নিখোঁজ মালয়েশিয়ান ক্রুর বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়টি নিহত নাবিকের পরিবারকে শিগগিরই অবহিত করা হবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য বাংলাদেশে রয়েছে। আমি আজ রোববার নিহতের পরিবারের সঙ্গে দেখা করব। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে”
এর আগে, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইট) নিহতের সহকর্মী ড্যানিয়্যাল ডিডিডি এক পোস্টে জানান, তাঁর সহকর্মী বাংলাদেশের জলসীমায় জাহাজ থেকে পড়ে গেছেন। নিখোঁজ সহকর্মীকে সুস্থাবস্থায় ফিরে পেতে সবার কাছে দোয়া চান। ওই পোস্টের সঙ্গে তিনি ঘটনাস্থলের একটি ভিডিও জুড়ে দেন।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে