অর্থনৈতিক প্রভাব নিয়ে অনিশ্চয়তা ও অপর্যাপ্ত তহবিলের কারণে ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া। আজ শুক্রবার দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ নাম প্রত্যাহার করে নেওয়ার পর মালয়েশিয়াকে আয়োজক হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) সহযোগী তহবিল হিসেবে মালয়েশিয়াকে ১২ কোটি ৬২ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
মালয়েশিয়ার ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বড় আকারের ক্রীড়া ইভেন্ট আয়োজনের সামগ্রিক ব্যয় এই তহবিল মেটাতে পারবে না। এছাড়াও এই স্বল্প সময়সীমার মধ্যে এ আয়োজনের অর্থনৈতিক প্রভাব চিহ্নিত করা যায়নি।’
ব্যয় ও প্রস্তুতির সময়ের অভাব নিয়ে উদ্বেগের মধ্যে মালয়েশিয়ায় এ আয়োজন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আয়োজক হিসেবে ভিক্টোরিয়ার প্রত্যাহার চতুর্বার্ষিক বহু–ক্রীড়া ইভেন্ট কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এতে গেমসের সুবিধা এবং অব্যাহত প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন ওঠে।
প্রস্তুতিতে অগ্রগতির অভাবে দক্ষিণ আফ্রিকার আয়োজক স্বত্ব কেড়ে নেওয়ার পর ২০২২ সালে কমনওয়েলথের আয়োজন করে ইংলিশ শহর বার্মিংহাম। ২০২৬ সালে আয়োজক হওয়ার কথা ছিল শহরটির।
২০২২ সালে বার্মিংহামের কমনওয়েলথ আয়োজন করার সিদ্ধান্তের ফলে সিজিএফ ২০২৬ সালের জন্য অন্য আয়োজক সন্ধানে হন্যে হয়ে পড়ে। ব্যয়ের উদ্বেগের কারণে বেশ কয়েকটি শহর বিডিং প্রক্রিয়া থেকে সরে আসার পরে একমাত্র উপযোগী প্রার্থী ছিল ভিক্টোরিয়া।
গেমসে সাবেক ব্রিটিশ উপনিবেশ অন্তর্ভুক্ত দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
৩ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায়...
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে