
ইসরায়েলি বাহিনী গাজা ও লেবাননে সামরিক অভিযানে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক সাদা ফসফরাস ব্যবহার করায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ দীর্ঘমেয়াদি গুরুতর রোগে আক্রান্ত হওয়াসহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর লেবাননে এবং ১১ অক্টোবর গাজায় ধারণকৃত ভিডিওগুলো যাচাই করে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গাজা সিটি বন্দর এবং ইসরায়েল-লেবানন সীমান্তে দুটি গ্রামে সাদা ফসফরাসের একাধিক বিস্ফোরণ দেখা গেছে।
সামাজিক প্ল্যাটফর্মের পোস্টে এ সংক্রান্ত দুটি ভিডিওর লিংক দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘১৫৫ মিলিমিটার সাদা ফসফরাস আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করা হচ্ছে। স্মোক স্ক্রিন (সামরিক অভিযানে ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে প্রতিপক্ষের কাছে নিজের উপস্থিতি গোপন করা) কিংবা অবস্থান চিহ্নিত করার জন্য এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা যায়।’ দুটি লিংকেই দেখা গেছে ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে যুদ্ধের দৃশ্য।
তবে গাজায় সাদা ফসফরাস ব্যবহারের কোনো ভিডিওর লিংক দেয়নি হিউম্যান রাইটস ওয়াচ। ফিলিস্তিনের টিভি চ্যানেলগুলো সাম্প্রতিক হামলার যেসব ভিডিও প্রচার করেছে তাতে গাজার আকাশে সাদা ধোঁয়ার আস্তরণ দেখা যায়। ফিলিস্তিনের গণমাধ্যম এই ধোঁয়ার আস্তরণকে সাদা ফসফরাসের দ্বারা সৃষ্ট বলে দাবি করেছে।
অভিযোগের বিষয়ে রয়টার্স জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা গাজায় সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহারের বিষয়ে অবগত নয়। তবে লেবাননে এই অস্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।
২০১৩ সালে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল যে, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর কাছ থেকে যুদ্ধাপরাধের অভিযোগ পেয়ে তারা গাজায় ২০০৮-২০০৯ সালে আক্রমণে ব্যবহৃত সাদা ফসফরাস স্মোক স্ক্রিন অস্ত্র বন্ধ করে দেবে। শত্রুর অবস্থান পুড়িয়ে ফেলার জন্য তৈরি করা সাদা ফসফরাসযুক্ত অস্ত্রের ব্যবহার পর্যালোচনা করা হবে কি না, সে ব্যাপারে তখন কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী।
কিছু প্রচলিত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার কনভেনশনের প্রোটোকল তিন-এর অধীনে সাদা ফসফরাসকে একটি জ্বালানি অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। ধোঁয়ার পর্দা তৈরি করা, শত্রুপক্ষকে বিভ্রান্ত করা, লক্ষ্যবস্তু চিহ্নিত করা বা বাংকার, ভবন ধ্বংস করতে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাসের ব্যবহার আইনত নিষিদ্ধ নয়। তবে বেসামরিক অঞ্চলে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে এই অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহার প্রোটোকল তিন-এ নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল এই প্রোটোকলে স্বাক্ষর করেনি।
গত শনিবার হামাসের হামলার প্রতিশোধ হিসেবে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৬০০০ বোমা হামলা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলি হামলার সপ্তম দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ শ। নিহতদের মধ্যে বিপুল পরিমাণ শিশু ও নারী রয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে