ঘূর্ণিঝড় মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারে এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো গণমাধ্যমকর্মীকে এত লম্বা কারাদণ্ড দেওয়া হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়, রাখাইনে সাইক্লোন মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন করার সময় গ্রেপ্তার হন দ্য মিয়ানমার নাও নামে সংবাদমাধ্যমের ফটোসাংবাদিক সাই জাউ থাইকে। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রুদ্ধদ্বার বিচারের প্রথম দিনেই সাই জাউকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গত মে মাসে সাইক্লোন মোখায় মিয়ানমারে নিহত হন কয়েক ডজন মানুষ। দুর্যোগটি সম্পর্কে প্রতিবেদন করায় সাই জাউয়ের বিরুদ্ধে আনা হয় চারটি অভিযোগ। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের অভিযোগ।
মিয়ানমার নাও এর সম্পাদক সোয়ে উইন বলেছেন, এই বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, সামরিক সরকারের অধীনে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারে স্বাধীন সাংবাদিকদের তাদের পেশাগত কাজের জন্য কতটা চড়া মূল্য দিতে হয়, তারও প্রমাণ এই বিচার।
মিয়ানমার নাও জানিয়েছে, সাই জাউয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে পরিষ্কারভাবে অবগত নয় তারা। বিচারের আগে পরিবার এবং কোনো আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি তাকে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত সর্বশেষ বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা বিষয় সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৩ নম্বরে আছে মিয়ানমার।
ওয়াচডগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের কারাগারে বর্তমানে বন্দী আছেন ৬৯ জন সাংবাদিক।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে