আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না।
এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি।
এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই।
বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে