
অস্ট্রেলিয়ার কুইনবেয়ান-প্যালেরাং আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের একটি খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হলো, একটি সংরক্ষিত প্রজাতির দেশীয় পাখি ওই মাঠের সেন্টার সার্কেলেই ডিম পেড়েছে। ফুটবল খেলোয়াড়েরা মাঠে নেমে বিষয়টি দেখতে পান।
গত সপ্তাহান্তে খেলা শুরুর আগে ফুটবল খেলোয়াড়েরা লক্ষ্য করেন, একটি প্লভার পাখি মাঠের সেন্টার সার্কেলে বাসা তৈরি করে ডিম পেড়েছে। প্লভার পাখি তাদের বাচ্চাদের রক্ষা করতে প্রচণ্ড আগ্রাসী ও সুরক্ষামূলক স্বভাবের জন্য পরিচিত। একবার ডিম থেকে বাচ্চা ফুটলে এই পাখিগুলো অনুপ্রবেশকারীদের দিকে বারবার তেড়ে যায়, বিকট শব্দ করে।
এই অপ্রত্যাশিত ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। কুইনবেয়ান-প্যালেরাং আঞ্চলিক কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে নিশ্চিত করেছে, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের সিন্থেটিক ফুটবল মাঠে একটি প্লভার ডিম পেড়েছে। স্থানীয় বন্য প্রাণী পরিষেবা ওয়াইল্ডকেয়ারের পরামর্শ অনুযায়ী, ক্লাবটিকে বাধ্য হয়ে সব ম্যাচ ওই মাঠ থেকে সরিয়ে পাশের মাঠে নিয়ে যেতে হয়েছে।
কাউন্সিল জানিয়েছে, ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ২৮ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তত দিন পর্যন্ত ওই মাঠটি জনসাধারণের জন্য বন্ধ থাকবে। তারা আরও জানায়, দেশীয় প্রজাতিকে রক্ষা করার জন্য আমাদের সক্রিয় হতে হবে।
যদি কোনো কারণে ডিম সরানো অত্যাবশ্যক হয়, তবে সে ক্ষেত্রে কাউন্সিলকে বিশেষ বিশেষজ্ঞদের নিয়োগ করতে হবে এবং প্রয়োজনীয় সরকারি অনুমতি লাগবে। কাউন্সিল এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় ফুটবল দলগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দলগুলোর খেলার জন্য অন্য মাঠে উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৬ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে