ঢাকা: জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে চীনের সিনোভ্যাক করোনা টিকা। গতকাল মঙ্গলবার সংস্থাটি এই অনুমোদন দেয়।
এ নিয়ে এখন পর্যন্ত দুটি চীনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। এর আগে চীনের সিনোফার্ম ভ্যাকসিনকেও অনুমোদন দেয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, চীনের সিনোভ্যাক টিকা ৫১ শতাংশ উপসর্গজনিত অসুস্থতা কমায়। এ ছাড়া এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কারওই কোভিড-১৯ এ গুরুতর অসুস্থতা দেখা যায়নি কিংবা কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন যে, চীনের ভ্যাকসিন নিয়ে এখনো কিছু তথ্য প্রমাণের অভাব রয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোভ্যাক-করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি ব্রাজিলে সেরেনা শহরে চালানো শহরে গবেষণায় দেখা গেছে চীনের সিনোভ্যাক ভ্যাকসিন ৯৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের মৃত্যু কমাতে সক্ষম হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্রাজিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচিতে এখন থেকে ব্যবহার করা যাবে সিনোভ্যাক করোনা টিকা। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিশ্বে করোনার টিকার ন্যায্যভাবে বণ্টনের চেষ্টা চলানো হচ্ছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগেই সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। এ ছাড়া চীনও নিজেদের জনগণের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করেছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
৮ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
২৯ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৬ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে