
করোনার নতুন ধরন ওমিক্রনের পুনঃ সংক্রমিত করার ক্ষমতা অতিসংক্রামক ডেলটা ধরনের চেয়ে তিন গুণ বেশি। দক্ষিণ আফ্রিকা বিজ্ঞানীদের একটি প্রাথমিক গবেষণায় গতকাল বৃহস্পতিবার এমনটি বলা হয়েছে।
গবেষণাটি দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। আর এটি ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা সম্পর্কে প্রথম ধারণা দিল। গবেষণাটির এখনো পিয়ার-রিভিউ করা হয়নি।
গবেষণায় গত ২৭ নভেম্বর পর্যন্ত ২৮ লাখ করোনার রোগীর ওপর চালানো হয়েছে। যেখানে ৩৫ হাজার ৬৭০ জন পুনঃ সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়েছে। ৯০ দিন পর একজন রোগীর ফল করোনা পজিটিভ আসলে তাঁকে পুনরায় সংক্রমিত হয়েছে বলে ধরা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডেমিওলজিকাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক জুলিয়েট পুলিয়াম একটি টুইট বার্তায় বলেন, পুনঃ সংক্রমণ হওয়া ব্যক্তিরা করোনার তিনটি ঢেউতেই আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি পুনঃ সংক্রমণ হয়েছে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ার পর।
পুলিয়াম সতর্ক করে বলেছেন যে, গবেষণায় পুনঃ সংক্রমিত হওয়া রোগীদের টিকা নেওয়ার বিষয়টি গবেষণায় বলা হয়নি। এ কারণে টিকা নেওয়া ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওমিক্রন ধ্বংস করতে পারে কি-না তা জানা যায়নি। এ নিয়ে পরবর্তীতে গবেষণা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।
এ নিয়ে জুলিয়েট পুলিয়াম বলেন, ওমিক্রন সংক্রমণের সঙ্গে সম্পর্কিত রোগের তীব্রতা সম্পর্কে জানতে জরুরিভাবে ডেটা প্রয়োজন।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বিজ্ঞানী মাইকেল হেড এই গবেষণার প্রশংসা করেছেন। তিনি একটি বিবৃতিতে বলেন, এই গবেষণার ফল শঙ্কার। আমাদের আশা ওমিক্রন নিয়ে সব সতর্কতা মিথ্যা হোক। কিন্তু এর সম্ভাবনা কম।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে