দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোতে মাদক চোরাচালান একটি বড় সমস্যা। মাদক নিয়ে নানান দ্বন্দ্বে দেশটিতে প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সরকারও মাদকবিরোধী নানান অভিযান পরিচালনা করে। সম্প্রতি এমনই এক অভিযানে কুখ্যাত মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়। এর জেরে মেক্সিকোতে রক্তক্ষয়ী দাঙ্গা দেখা দিয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে রক্তক্ষয়ী দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া সড়ক বন্ধ করে যানবাহনে আগুন দিয়েছে দাঙ্গাকারীরা এবং স্থানীয় বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। দুটি উড়োজাহাজে গুলি করা হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনার পর শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাজ্যের গভর্নর বলেছেন, এ পর্যন্ত আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এল চাপোর ছেলে গুজম্যান লোপেজ নিজেকে তাঁর বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন।
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেছেন, গুজম্যান লোপেজ কুখ্যাত সিনালোয়া কার্টলের একটি উপদলের নেতৃত্বে ছিলেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল।
মার্কিন গোয়েন্দাদের সহায়তায় গুজম্যান লোপেজকে দীর্ঘ ৬ মাসের নজরদারির পর গ্রেপ্তার করা হয় বলে জানান মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল।
এর আগে ২০১৯ সালের দিকে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সহিংসতা এড়াতে সে সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন গুজম্যান লোপেজের বাবা কুখ্যাত মাদকসম্রাট এল চাপো। তাঁর বিরুদ্ধে মাদক ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৬ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে