Ajker Patrika

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানে ৬ সেনা ছিল, সবাই নিহত

আজকের পত্রিকা ডেস্ক­
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানে ৬ সেনা ছিল, সবাই নিহত
ইউএস কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান। ছবি: এএফপি

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বিমানের ছয়জন ক্রুর সবাই নিহত হয়েছেন। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সেন্টকমের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ইরাকে বিধ্বস্ত হওয়া ইউএস কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানের ছয়জন ক্রুর মৃত্যু হয়েছে। এর আগে চারজন ক্রুর মৃত্যুর খবর জানানো হলেও আজ সবারই প্রাণহানির কথা নিশ্চিত করা হলো। নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, শত্রু পক্ষের হামলা বা মিত্র বাহিনীর ভুলবশত কোনো হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইরানি সমর্থিত গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক’ এই বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। তবে তাদের এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ দিতে পারেনি গোষ্ঠীটি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এক্সে জানিয়েছেন, এই দুর্ঘটনার সময় আরও একটি বিমান সেখানে অবস্থান করছিল। তবে সেটি নিরাপদেই ইসরায়েলে অবতরণ করতে সক্ষম হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

হিজবুল্লাহর লাগাম টানতে চায় লেবাননের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনীর না

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত