ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। দেশটির রিও ডি জেনিরোর পার্বত্য অঞ্চলে এই ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ব্রাজিল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ব্রাজিলের ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮০ জনেরও বেশি সৈন্য ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মঙ্গলবার ওই এলাকায় মাত্র ৩ ঘণ্টার মধ্যে প্রায় ২৫.৮ সেন্টিমিটার (১০ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত হয়েছে যা সম্মিলিতভাবে বিগত ৩০ দিনের চেয়েও বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা যায়, বন্যার স্রোতে ওই এলাকার ঘরবাড়ি ও গাড়িগুলো পানিতে ভেসে যাচ্ছে। স্রোতের বেগ এত বেশি ছিল যে, ওই এলাকার ঘরবাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়িগুলো পার্শ্ববর্তী শহর পেট্রোপোলিসের মধ্য দিয়ে ভেসে যাচ্ছে।
পেট্রোপোলিস শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বর্ষণ ওই এলাকায় বিপুলসংখ্যক দুর্ঘটনা ঘটেছে এবং প্রচুর মানুষ হতাহত হয়েছে। যেকোনো মূল্যে উদ্ধার তৎপরতা চালিয়ে নেওয়া হবে।
এ দিকে এই ঘটনার পর রাশিয়া সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এক টুইটে জানিয়েছেন, তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ঘটনাস্থলে তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
বলসোনারো তাঁর টুইটে লিখেছেন, ‘ভুক্তভোগীদের পরিবারের প্রতি ঈশ্বর সহায় হোন।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে