ঢাকা : সমালোচকদের গাধার পিঠে চড়তে বলে ফের বিতর্কিত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় শুক্রবার তিনি ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিটো সান্টো সফরে গিয়ে এমন মন্তব্য করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে গতকাল শুক্রবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিটো সান্টোতে যান বলসোনারো। সেখানকার বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতরে বলসোনারোকে নিজের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। বিমানের অনেক যাত্রীই তখন ‘বের হয়ে যাও বলসোনারো’ এবং ‘গণহত্যাকারী পাগল’ বলে দুয়ো ধ্বনি দিতে থাকেন। এই দুয়ো ধ্বনির প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বলসোনারো বলেন, যাঁরা বলছেন বের হয়ে যাও, তাঁদের গাধার পিঠে চড়ে ভ্রমণ করা উচিত। ওই সময় বলসোনারো নিজের মুখের মাস্কও খুলে ফেলেন। এই ভিডিও ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো বলছে, বিমানবন্দরে এভাবে মাস্ক খুলে ফেলে বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়েছেন বলসোনারো।
এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি।
করোনা নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক মহামারির শুরু থেকেই বিতর্কিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্বতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে