আফ্রিকার দেশ জাম্বিয়ার একটি মহাসড়কের পাশে পাওয়া গেছে ২৭ জনের মরদেহ। জাম্বিয়ার রাজধানী লুসাকার নগবেরেরে এলাকার মহাসড়কের তাদের মরদেহ ফেলে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে নিহতরা প্রতিবেশী ইথিওপিয়া থেকে জাম্বিয়ায় প্রবেশ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, সম্ভবত তাঁরা কোনো কন্টেইনারে করে জাম্বিয়ায় প্রবেশ করছিলেন এবং সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। আমরা দেখেছি, ঘটনাস্থলে একজন বাতাসের অভাবে হাঁসফাঁস করছিলেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হর্ন অব আফ্রিকার দেশগুলোতে মহাদেশের ধনী দেশ দক্ষিণ আফ্রিকায় অভিবাসনের অন্যতম ট্রানজিট পয়েন্ট হলো জাম্বিয়া। জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি মাওয়ালে জানিয়েছেন, স্থানীয় নগবেরেরের বাসিন্দারা স্থানীয় সময় সকাল ৬টার দিকে মরদেহগুলো দেখতে পায়।
ড্যানি মাওয়ালে বলেছেন, ‘নিহতদের কাছে পাওয়া কাগজপত্র থেকে দেখা গেছে তাঁরা ইথিওপিয়ার নাগরিক।’ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে—২০ থেকে ৩৮ বছর বয়সী মোট ২৮ জনকে নগবেরেরে এলাকার চিমিনুকা রাস্তার পাশে ফেলে গিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। মরদেহগুলো জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।’
এর আগে, ইথিওপিয়ার প্রতিবেশী রাষ্ট্র মালাবি গত অক্টোবরে ২৫ ইথিওপীয় নাগরিকের গণকবর খুঁজে পেয়েছিল। ধারণা করা হয়, তাঁরাও ইথিওপিয়া ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছিলেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে