পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার ফলে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ৬০ জনেরও বেশি লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনা ঘটেছে সাল দ্বীপের কাছে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, মাসখানেক আগে নৌকাটি শতাধিক আরোহী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরু করে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নৌকাটিকে প্রথমবারের মতো চিহ্নিত করা হয় গত সোমবার। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, নৌকাটি ডুবে গেছে। পরে জানা যায়, নৌকাটি তখনো ভাসছে কিন্তু ডুবে যাওয়ার পথে রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কাঠের তৈরি নৌকাটিকে প্রথম দেখতে পাওয়া যায় সাল দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে। স্পেনের একটি মাছ ধরা নৌকা সেটিকে প্রথম দেখতে পায় এবং পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে চারজন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। কেপ ভার্দের কর্মকর্তারা আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি এই অবৈধ অভিবাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে