
দক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) নেত্রী নেতুম্বো নন্দি নদাইতওয়া নামিবিয়ার নতুন প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৭২ বছর বয়সী নন্দি নদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রসিডেন্ট। দায়িত্ব নিলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রসিডেন্ট।
গত মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাঁর এই বিজয় এসডব্লিউএপিও-এর ৩৪ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করবে। ১৯৯০ সালে স্বাধীনতা অর্জনের পরে থেকে দলটি ক্ষমতায় রয়েছে।
নির্বাচনে নন্দি-নদাইতওয়া মোট বৈধ ভোটের প্রায় ৫৭ শতাংশ পেয়েছেন। প্রসিডেন্ট পদে জয়ী হতে হলে প্রার্থীদের ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন ছিল। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, ‘নামিবিয়ান জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছে।’
নন্দি নদাইতওয়া ১৯৬০-এর দশকে স্বাধীনতা সংগ্রামের সময় এসডব্লিউএপিও-তে যোগ দেন এবং সেসময় পররাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আইপিসি (ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ) পার্টির প্যান্ডুলেনি ইতুলা। যিনি ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
এদিকে, নামিবিয়ার জাতীয় সংসদ নির্বাচনেও এসডব্লিউএপিও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলটি ৯৬টি নির্বাচিত আসনের মধ্যে ৫১ টিতে জয়লাভ করেছে। আইপিসি ২০টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে।
তবে নির্বাচনী প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে আদালতে ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে আইপিসি।
গত ২৭ নভেম্বর ভোট অনুষ্ঠিত হলেও, কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হয়। কিছু এলাকায় ব্যালট পেপারের সংকটের কারণেও ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, বেকারত্ব ও বৈষম্যের কারণে এসডব্লিউএপিও-র জয় নিশ্চিত ছিলোনা। তবে গ্রামাঞ্চলে দলের শক্তিশালী ভিত্তি এবং বয়স্ক ভোটারদের স্বাধীনতা সংগ্রামের প্রতি আনুগত্য থাকায় তাদের জয় সহজ হয়েছে।
বিশ্লেষক রাক্কেল আন্দ্রেয়াস বলেছেন, ‘অভিজ্ঞ রাষ্ট্রনায়ক নন্দি নদাইতওয়া বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত। স্বাধীনতার পর থেকেই তিনি নামিবিয়ার নেতৃত্বে আছেন এবং দেশ পরিচালনায় তিনি গভীর জ্ঞান রাখেন।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে