ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। রাজনৈতিক অস্থিতিশীলতার দায়ে আজ বুধবার দেশটির যোগাযোগমন্ত্রী এ নিষেধাজ্ঞা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির যোগাযোগমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, টিকটকের বিভিন্ন কন্টেন্ট বাজে উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এসব ভিডিওর ঘৃণামূলক বক্তব্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক স্থগিত থাকবে।
এদিকে সরকার বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে গত সোমবার থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে। এরপর আজ বুধবার টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধী দলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করেছেন।
চলতি বছরের প্রায় পুরো সময়জুড়েই সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে সোনকোকে অযোগ্য ঘোষণা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের।
তারা বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ম্যাকি সল নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দি সরাতে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে