আজ ২ এপ্রিল, অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে এ দিবস পালিত হচ্ছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও।
এই দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন।’ দিবসটি পালনের অংশ হিসেবে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় আজ থেকে দুই রাত জ্বলবে নীল বাতি।
একসময় অটিজম ছিল অবহেলিত বিষয়। সমাজে নিগ্রহ ও বিদ্রূপের শিকার হতো এতে আক্রান্ত শিশুরা। প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যার সক্রিয় উদ্যোগে কেবল দেশেই নয়, বিদেশেও এ বিষয়ে সৃষ্টি হয়েছে সচেতনতা।
অটিজম মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি। এটি স্নায়ু বিকাশজনিত সমস্যা। মায়ের গর্ভ থেকে পরের কয়েক বছরে শিশুর স্নায়ুর বিকাশ হয়। এই সময়ে স্নায়ুর বিকাশজনিত কোনো সমস্যা হলে হতে পারে অটিজম।
সাধারণ লক্ষণ
এসব লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে শিশুকে। কথোপকথন বা যোগাযোগে সমস্যা হলেও অটিজমে আক্রান্ত শিশুরা সংগীত, গণিত বা কোনো নির্দিষ্ট শিল্পে হতে পারে দারুণ দক্ষ। স্কুলে যাওয়ার বয়সে অনেক শিশুর এটি ধরা পড়ে। ১৬ থেকে ২৪ মাসের শিশুদের আচরণ দেখা যায় বাসাতেই। সে আচরণে সামঞ্জস্য না পেলে চিকিৎসকের কাছে যেতে হবে, এমন পরামর্শ দিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স। সহজ বিষয় হলো, পোলিও টিকা দেওয়ার সময় কার্ডের ছবির সঙ্গে শিশুর বেড়ে ওঠা এবং আচরণ মিলিয়ে অসংগতি পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
চিকিৎসা
এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ ব্যাপারে সবার সচেতনতা জরুরি। আক্রান্ত শিশুর সম্মিলিত পরিচর্যা দরকার। শিশু লালনপালনের জন্য মা-বাবাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে