Ajker Patrika

চীনাদের গড় আয়ু বেড়ে ৭৯ বছর ৩ মাস

ফিচার ডেস্ক
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০: ২৮
চীনাদের গড় আয়ু বেড়ে ৭৯ বছর ৩ মাস
ছবি: সিজিটিএন

২০২৫ সালে চীনের মানুষের গড় আয়ু বেড়ে ৭৯ বছর ৩ মাসে দাঁড়িয়েছে, ২০২০ সালের তুলনায় যা ১ দশমিক ৩২ বছর বেশি। সম্প্রতি চীনের বার্ষিক আইনসভা অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও এই তথ্য জানান।

লেই গত পাঁচ বছরকে চীনের স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতির সময় হিসেবে বর্ণনা করেন। এ সময় একাধিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি জানান, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার ফলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২৫ সালে সারা দেশের মোট চিকিৎসা এবং রোগনির্ণয় সেবার ৫২ দশমিক ৬ শতাংশই সম্পন্ন হয়েছে এসব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শহর এবং গ্রামাঞ্চলে—উভয় জায়গায় স্বাস্থ্যকর্মীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে।

লেই হাইছাও আরও জানান, বর্তমানে দেশটির ৯০ শতাংশের বেশি মানুষ তাদের কাছে স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র ১৫ মিনিটের হাঁটাপথের দূরত্বে রয়েছেন। ২০২৫ সালে চীনে চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। তবে স্বাস্থ্য খাতের এই বিস্তৃতি ১৪০ কোটি মানুষের মৌলিক চিকিৎসাসেবার সহজলভ্যতা নিশ্চিত করতে সাহায্য করেছে বলে লেই উল্লেখ করেন।

লেই স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে চীনের মানুষের গড় আয়ু বাড়িয়ে প্রায় ৮০ বছরে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তথ্য ও ছবি: সিজিটিএন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত